India & World UpdatesHappeningsBreaking News
ইউনুস পাকিস্তানি, পাকিস্তানে ফিরে যাও’, স্লোগান রাষ্ট্রসঙ্ঘের বাইরে

ওয়েটুবরাক, ২৮ সেপ্টেম্বর: নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরের বাইরে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন হয়। বাংলাদেশি প্রবাসী সদস্যরা ‘ইউনুস পাকিস্তানি, পাকিস্তানে ফিরে যাও’, স্লোগান দিতে থাকেন। হাতে তাঁদের ছিল পোস্টারও। তাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবাদী লেখা ছিল।
বিশাল জনতা ‘বাংলাদেশে সংখ্যালঘুদের হত্যা বন্ধ করুন’, ‘বাংলাদেশে ইসলামী সন্ত্রাসবাদকে না বলুন’ ইত্যাদি লেখা ব্যানার ধরে ছিলেন। রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বিশ্ব নেতারা যখন সমবেত হচ্ছেন, তখন এই বিক্ষোভ সকলের নজর কাড়ে।



