Barak UpdatesHappeningsBreaking News
সোম-মঙ্গল ৫ কেন্দ্রে ভ্যাকসিন, বুস্টার ৪ কেন্দ্রেVaccine to be given at 5 centres, booster dose at 4 centres in Silchar on 17-18 Jan

ওয়েটুবরাক, ১৫ জানুয়ারি : সোম ও মঙ্গলবার শিলচর শহরে ৫টি কেন্দ্রে কোভিশিল্ড ভ্যাকসিন প্রদান করা হবে এবং এর মধ্যে একটি কেন্দ্রে কোভিশিল্ডের সঙ্গে কো- ভ্যাকসিনও দেওয়া হবে। ৫টি কেন্দ্রেই প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
কেন্দ্রগুলি হল শিলচর ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্র , শিলচরের নাজিরপট্টি মডেল স্কুল, রংপুরের বিসি রায় মেমোরিয়াল অ্যাকাডেমি, মালুগ্রাম গার্লস হাই স্কুল এবং তারাপুরের সূর্যকুমার এলপি স্কুল l সঞ্জীবনী কেন্দ্রে কো-ভ্যাকসিনও দেওয়া হবে l
এদিকে, এই দুইদিন কোমরবিডি থাকা ষাটোর্ধ্ব নাগরিকদের এবং হেলথকেয়ার ওয়ার্কারদের জন্য কোভিশিল্ড বুস্টার ডোজ শিলচর ট্রাঙ্ক রোডের সঞ্জীবনী কেন্দ্র, শিলচর অম্বিকাপট্টির দুর্গাশংকর পাঠশালা, সূর্যকুমার এলপি স্কুল এবং শিলচর রেডক্রস এই চারটি কেন্দ্রে দেওয়া হবে l




