Barak UpdatesHappenings
কাছাড়ে গ্রেফতার ডিমাসা জঙ্গিTerrorist belonging to Dima National Liberation Army arrested at Cachar

২৬ সেপ্টেম্বরঃ কাছাড়ে ধরা পড়ল ডিমাসা জঙ্গি। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বৃতঞ্জয় বর্মন। বাড়ি বিহাড়াতে। ডিমা ন্যাশনাল লিবারেশন আর্মির বরাক উপত্যকার ইনচার্জ। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযানে নামে পুলিশ। সঙ্গে আসাম রাইফেলস জওয়ানরা। লক্ষ্মীপুরের মহকুমা পুলিশ অফিসার পুরো অভিযানে নেতৃত্ব দেন। তবে বৃতঞ্জয়ের কাছে কোনও আগ্নেয়াস্ত্র মেলেনি।
কাছাড়ের পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমহন্ত জানিয়েছেন, ডিএনএলএ এখন প্রায় অস্তিত্বহীন। শীর্ষনেতৃত্বের অধিকাংশ জেলে। তবু পুলিশ বাকিদের সন্ধানে রয়েছে।




