Barak UpdatesHappeningsBreaking News
মৌলানা এনামুল্লা পুলিশের জালেPolice arrests Maulana Enamullah

ওয়েটুবরাক, ১৯ এপ্রিল : এআইইউডিএফ থেকে অপসারিত কাটিগড়ার মৌলানা এনামুল্লা পুলিশের জালে! আজ মঙ্গলবার সন্ধ্যারাতে পুলিশ তাকে গ্ৰেফতার করে। তার অশ্লীল ভিডিয়ো কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। একে ঘিরে বেশ জলঘোলা হয়৷ যদিও আজ তাকে কেন গ্রেফতার করল, পুলিশ প্রথমে এ নিয়ে মন্তব্য করতে চাননি৷ পরে পুলিশ সুপার রমনদীপ কৌর জানিয়েছেন, এটিও অপারেশন অল আউটেরই অঙ্গ৷ কয়লা, বার্মিজ সুপারি ইত্যাদি সিন্ডিকেটে জড়িত থাকার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷
হাইলাকান্দির পুলিশ সুপার গৌরব উপাধ্যায়ের নেতৃত্বে বরাকের কয়লা মাফিয়া আব্দুল আহাদের বাড়িতেও কয়দিন আগে হানা দেয়। এর কয়েক ঘন্টার মধ্যে পুলিশ গ্ৰেফতার করে এনামুল্লাকে। তবে সঠিক কী কারণে তাকে পুলিশ প্রেফার করল, তা জানা সম্ভব হয়নি।




