Barak UpdatesBreaking News
প্যান-আধার সহ দুই আফগান যুবক গ্রেফতার2 Afghan nationals arrested with PAN & Aadhar cards

২৯ এপ্রিল : করিমগঞ্জের পাথারকান্দি থেকে আফগানিস্তানের দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। গোপনসূত্রের খবরের ভিত্তিতে পাথারকান্দির একটি ঘর থেকে পুলিশ এই দুই আফগান নাগরিককে গ্রেফতার করে। এদের একজন বাহাদুর খান, অন্যজন শের খান।
আফগানিস্তানের পার্টিকার বাসিন্দা। গত দু বছর থেকে এরা পাথারকান্দিতে থাকত বলে পুলিশের কাছে জানিয়েছে। পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ভারতীয় নাগরিক হিসেবে প্যান কার্ড, আধার কার্ড, বিভিন্ন ব্যাঙ্কের কয়েকটি পাসবুক এবং জন্মের নথিপত্র জব্দ করেছে। পুলিশের অনুমান, তাদের জেরা করলে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হবে।




