Barak UpdatesBreaking News
কলকলিঘাটে ট্রেন দুর্ঘটনা, ত্রিপুরার রেলসেবা স্তব্ধRail mishap at Kalkalighat, rail services to Tripura disrupted

৩০ এপ্রিলঃ আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস দুর্ঘটনায় পড়েছে। চোরাইবাড়ি ও কলকলিঘাটের মধ্যবর্তী স্থানে ইঞ্জিনের দুটি চাকা নীচে পড়়ে যায়। তবে কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মঙ্গলবার সকাল সোয়া আটটার ঘটনা। উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ অফিসার প্রণবজ্যোতি শর্মা জানিয়েছেন, পরে ইঞ্জিন কেটে ট্রেনটিকে চোরাইবাড়ি স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।
ও দিকে, বদরপুর থেকে রিলিফ ট্রেন ছুটে গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের নেতৃত্বে আরেকটি দল মালিগাঁও সদর দফতর থেকে রওয়ানা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। সেই সঙ্গে দ্রুত লাইন মেরামতি করে ওই রুটে ট্রেন চলাচল শুরু করার চেষ্টা চলছে।




