Barak UpdatesHappeningsBreaking News
কাছাড়ে টেট-এর প্রশ্নপত্র ফাঁস ! তদন্ত শুরুQuestion paper of TET leaked! Investigation started

ওয়েটুবরাক, ২ নভেম্বর: গত রবিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত টেট পরীক্ষার প্রশ্নপত্র কাছাড় জেলায় “ফাঁস” হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ পরীক্ষার আগেই সে দিন সকালে একটি প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ সংবাদ মাধ্যমে এই খবর প্রচারিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়৷ সঙ্গে সঙ্গে তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। শিলচরের বিদ্যালয় পরিদর্শক এসওয়াই আরা জানিয়েছেন, তদন্ত শেষে তার প্রতিবেদন প্রশাসনের কাছে জমা দেওয়া হবে এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনা যদি সত্যি হয় তবে সেজন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




