NE UpdatesHappeningsBreaking News
সুস্থ আরও ১২, সংখ্যা বেড়ে ২৬৫৪Another 12 discharged, 2654 released till now

১৮ জুন ঃ সুস্থ হয়ে আরও ১২ জন রাজ্যের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ নিয়ে রাজ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৬৫৪ জন। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বৃহস্পতিবার সকালে টুইট করে জানান, এই ১২ জনকে বুধবার গভীর রাতে বিভিন্ন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে হাইলাকান্দি জেলা হাসপাতাল থেকেও ২ জন মুক্ত হয়েছে। এখন পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ৪৬৯৪। সংক্রমণ সক্রিয় রয়েছে ২০২৯ জনের দেহে।




