Barak UpdatesHappeningsBreaking News
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. গোপাল ৯ অক্টোবর মেডিক্যালে রোগী দেখবেন, চলছে নাম লেখাCardiologist Dr.Gopal to examine patients on 9 Oct at SMCH

২৮ সেপ্টেম্বর: সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওসার্জন ডা. রাকেশ পি গোপাল আগামী ৯ অক্টোবর চেন্নাই থেকে এসে শিলচর মেডিকেল কলেজে রোগী দেখবেন৷ বেলা ২টা থেকে কার্ডিওলজি বহির্বিভাগে বসবেন তিনি। যারা হৃদরোগের সমস্যার জন্য তাঁকে দেখাতে ইচ্ছুক তাদের সোম, বুধ বা শুক্রবার কার্ডিওলজি বহির্বিভাগে সকাল ৮টা থেকে ১২টার মধ্যে গিয়ে নাম লেখানোর জন্য বলা হয়েছে। বিশেষ কিছু জানার জন্য 9678734294 নাম্বারে ফোন করা যেতে পারে বলে জানিয়েছেন মেডিক্যাল কলেজ সূত্র৷




