NE UpdatesHappeningsBreaking News
বৃহস্পতিবার থেকে রাজ্যে নয়া এসওপি, ইঙ্গিত মুখ্যমন্ত্রীরNew SOP in the state can be expected on Thursday, hints CM

১৮ জুলাই : রবিবার রাজ্যে নয়া এসওপি ঘোষণা করার কথা ছিল। কিন্তু শেষমেশ তা হয়নি। তবে আগামী বৃহস্পতিবার থেকে রাজ্যে নয়া এসওপি কার্যকর হবে। আজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, নয়া নীতি নির্দেশিকা নিয়ে আজ এক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের পরই এসওপি চূড়ান্ত রূপ পাবে। তবে এটি কার্যকর হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে।
জানা গেছে, নতুন নির্দেশিকা অনুসারে রাজ্যের ৭টি জেলায় কঠোর নীতি নিয়ম বলবত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ৭টি জেলায় দুপুর ১২টা থেকে কার্ফু জারি করা হতে পারে। এই জেলাগুলো হচ্ছে, যোরহাট, গোলাঘাট, লখিমপুর, শিবসাগর, শোণিতপুর, ডিব্রুগড় ও নগাঁও। এই ৭ট জেলায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নির্দেশিকায় কড়াকড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে।




