Barak UpdatesHappeningsBreaking News
কালাইনে গাড়ি থেকে যুবকের মৃতদেহ উদ্ধারDead body of youth recovered from a vehicle in Kalain

১১ জুন : কালাইন বাজার সংলগ্ন সুমো স্ট্যান্ডের পাশে থাকা একটি আইরিশ গাড়ি থেকে বৃহস্পতিবার এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এই মৃতদেহটি চালকের আসনেই ছিল। স্থানীয় জনগণ এভাবে চালকের আসনে এক যুবককে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে না আসায় স্থানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, এই যুবক ভৈরবপুরের বাসিন্দা নাজিম উদ্দিন। পেশায় গাড়িচালক। খবর পেয়ে মৃত যুবকের পরিবারের সদস্যরাও সেখানে ছুটে যান। তারা যুবকের মৃতদেহটি নাজিম উদ্দিনের বলে শনাক্ত করেন। এ দিকে, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
অন্যদিকে, মৃত যুবকের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে নাজিম বড়ভাইয়ের গাড়ি নিয়ে একটি ট্রিপে বেরিয়েছিলেন। এরপর আর বাড়ি ফিরে আসেননি। এ দিন তিনি ঘরে না ফেরায় অনেক খোজাখুজিও করেন পরিবারের সবাই। অবশেষে বৃহস্পতিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।




