NE UpdatesHappeningsBreaking News

ধুবড়িতে দুষ্কৃতীদের দেখামাত্র গুলির নির্দেশ হিমন্তর

ওয়েটুবরাক, ১৪ জুন: ধুবড়িতে সাম্প্রদায়িক হিংসা রুখতে জিরো টলারেন্স নীতি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার। শুক্রবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিরাপত্তাবাহিনীকে নির্দেশ দিয়েছেন, দুষ্কৃতীদের  কোনওভাবেই রেহাই নয়। দেখামাত্রই যেন গুলি চালানো হয়।

হনুমান মন্দিরে গোমাংস ফেলাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি চরম আকার নিয়েছে ধুবড়ি জেলায়। শুক্রবার ওই এলাকা পরিদর্শন করে এসেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এরইপরই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘ধুবড়িতে গিয়েছিলাম। নিরাপত্তা বাহিনীকে আমাদের মন্দির, নামঘর ও পবিত্র স্থানগুলিতে জিরো টলারেন্স নীতি অবলম্বনের নির্দেশ দিয়েছি। যারা ধুবড়ির হনুমান মন্দিরে গোমাংস ফেলে এসেছে, তাদের কোনওভাবে রেহাই দেওয়া হবে না।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, ‘একটি বিশেষ গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে যাদের লক্ষ্য আমাদের মন্দিরগুলি ধ্বংস করা। আমরা দেখামাত্র গুলি করার নির্দেশ জারি করেছি।’ পাশাপাশি আরও একটি পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, ‘এবার ইদে কিছু অসামাজিক লোকজন ধুবড়ির হনুমান মন্দিরে গোমাংস ফেলার মতো ঘৃণ্য ও নিন্দনীয় অপরাধ করেছে। পরবর্তী ইদে যদি প্রয়োজন পড়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে মন্দির পাহারা দেব।’

ধুবরির ডিস্ট্রিক্ট কমিশনার দিবাকর নাথ বলেন, শহরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। অশান্তি রুখতে সংবেদনশীল এলাকায় শান্তিরক্ষা কমিটি গঠন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker