Barak UpdatesHappenings
ব্লাড ডোনার্স ফোরামের নতুন মহিলা শাখা কাছাড়েNew women wing of Blood Donor’s Forum formed at Cachar

১৩ অক্টোবর : বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির মহিলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটির সভানেত্রী পুনরায় নির্বাচিত হয়েছেন সিক্তা পাল। সহ-সভানেত্রী অনন্যা চৌধুরী ও পিংকি মল্লিক। সাধারণ সম্পাদক শ্বেতা রায়, সহকারী সম্পাদক বহ্নিশিখা পাল ও সহিলি দেব। প্রচারে রয়েছেন নেহা চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ পদে বুবু দাস। সম্প্রতি ফোরামের মহিলা শাখার সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়েছে।

অনন্যা চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় মহিলা শাখার সদস্যরা ছাড়াও ফোরামের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি আশু পাল, সাধারণ সম্পাদক করুণাময় পাল, সহকারী সম্পাদক সুজয় নাথ, কোষাধ্যক্ষ দেবব্রত পাল, কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি মধুসূদন কর প্রমুখ উপস্থিত ছিলেন। সভার শুরুতে সিক্তা পাল বিগত দিনের কাজকর্মের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। উপস্থিত অন্য সদস্যরাও তাদের অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন। সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করে তোলা যায় এ নিয়ে এ দিন বিস্তারিত আলোচনা হয়েছে। তাছাড়া স্বেচ্ছায় রক্তদান আন্দোলনকে শহর ও গ্রামের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে এ দিন সদস্যরা শপথগ্রহণ করেন।




