Barak UpdatesHappeningsBreaking News
ভুবন পাহাড়ে দাবানল, আতঙ্ক

ওয়েটুবরাক, ২৮ ফেব্রুয়ারি: ভুবন মন্দিরে শিব চতুর্দশী তিথিতে পূজা এবং একে ঘিরে মেলা পর্ব সুন্দর ভাবেই সম্পন্ন হয়েছে। দর্শনার্থীরা সবাই পাহাড় চূড়া থেকে নিরাপদে ফিরে এসেছেন। এর পরই আচমকা আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। একের পর এক গাছে গাছে আগুন ছড়িয়ে পড়ছে। এই দাবানলে ভুবন পাহাড়ে বসবাসরত জনজাতি পরিবারের সদস্যরা উদ্বেগে রয়েছেন। উৎকণ্ঠা ছড়িয়েছে আশেপাশের এলাকাবাসীর মনেও।


