Barak UpdatesHappeningsBreaking News
Libraries are irreplaceable sanctuaries of authentic knowledge: VC Pantইন্টারনেটের যুগেও গ্রন্থাগার নীতিগত তথ্যের জন্য অপরিহার্য : উপাচার্য

ওয়ে টু বরাক, ১৩ আগস্ট : গ্রন্থাগার বিজ্ঞানের জনক ডঃ এস.আর. রঙ্গনাথনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার আসাম বিশ্ববিদ্যালয়ে পালিত হল জাতীয় গ্রন্থাগারিক দিবস। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র গ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ। এরপর ডঃ এস আর রঙ্গনাথনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপাচার্য সহ অন্যরা।
স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত গ্রন্থাগারিক ডঃ সুমনা চক্রবর্তী শর্মা এই দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি গ্রন্থাগার বিজ্ঞানে ডঃ রঙ্গনাথনের অমূল্য অবদান ও ডিজিটাল যুগেও তাঁর প্রাসঙ্গিকতার ওপর আলোকপাত করেন। উপাচার্য অধ্যাপক পন্থ তাঁর নিজের ছাত্রজীবনের কথা স্মরণ করে বলেন, যখন শিক্ষার উপকরণের অ্যাক্সেস সীমিত ছিল তখন যেমন গ্রন্থাগার জ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করত, আজ ইন্টারনেটের যুগেও এই গ্রন্থাগার খাঁটি, সংকলিত ও নীতিগত তথ্যের জন্য অপরিহার্য।

সিনিয়র সহকারী গ্রন্থাগারিক ডঃ অমিত উরাং উল্লেখ করেন কীভাবে ডঃ রঙ্গনাথনের গ্রন্থাগার বিজ্ঞানের পাঁচটি আইন আধুনিক গ্রন্থাগার পরিষেবাগুলিকে নির্দেশনা দিয়ে চলেছে। সহকারী নিবন্ধক ডঃ পুলক ধর আলোকিত সমাজ গঠনে বই পড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অশিক্ষক কর্মচারী সংস্থার সাধারণ সম্পাদক ডঃ পিনাক কান্তি রায় বিশ্ববিদ্যালয়ের ৪৩টি বিভাগে একজন করে গ্রন্থাগার পরিচারক ও গ্রন্থাগার সহকারী নিয়োগের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সহকারী গ্রন্থাগারিক ড. নিজয় কুমার পাল জেলায় গ্রন্থাগার সমিতি গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অশিক্ষক কর্মচারী সংস্থার সভাপতি সাগ্নিক চৌধুরী, সহকারী নিবন্ধক পিনাকপাণি নাথ পুরকায়স্থ প্রমুখ। এদিন গ্রন্থাগার কর্মীরা কবিতা আবৃত্তি, সমবেত ও একক সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলেন। শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন সরোজ কুমার মন্ডল।
way2barak, August 13 : The Rabindra Central Library at Assam University, Silchar, commemorated ‘National Librarians’ Day 2025’ with a vibrant celebration on 12 August, honoring the legacy of Dr. S.R. Ranganathan, the Father of Library Science in India. The event brought together university dignitaries, library professionals, faculty, and staff to reaffirm the indispensable role of libraries in academia and society.
Hon’ble Vice Chancellor of Assam University Prof. Rajive Mohan Pant reminisced about his student days, emphasizing libraries as irreplaceable sanctuaries of authentic knowledge, even in the internet era.

Earlier in her welcome address, Dr. Sumana Chakrabarty Sarmah, Librarian In-Charge, highlighted the pioneering contributions and the enduring relevance of Dr. Ranganathan’s principles in today’s digital age.
Dr. Amit Uraon, Senior Assistant Librarian, elaborated on Dr. Ranganathan’s ‘Five Laws of Library Science’ while Dr. Pulak Dhar, Assistant Registrar, advocated for reading as the foundation of an enlightened society.
Dr. Pinak Kanti Roy and Dr. Niloy Kumar Paul also spoke on the occasion. Mr. Saroj Kumar Mandal delivered the vote of thanks.



