India & World UpdatesAnalyticsBreaking News
দেশে ৪০০ বিমান বাতিল, বন্ধ ২৭ বিমানবন্দর

নতুনদিল্লি, ৮ মে : অপারেশন সিঁদূরের পর দেশজুড়ে অন্তত ৪০০ বিমান বাতিল করা হয়েছে। একইসঙ্গে ২৭টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১০ মে সকাল সাড়ে ৫টা পর্যন্ত এই বিমানবন্দরগুলোতে কোনও যাত্রীবাহী বিমান ওঠানামা করবে না। আগে ১৮টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন তা বেড়ে ২৭ হলো।
শ্রীনগর, লেহ, জম্মু, চণ্ডীগড়ের পাশাপাশি তালিকায় রয়েছে অমৃতসর, লুধিয়ানা, ভাতিন্ডা, পাটিয়ালা, হালওয়ারা, পাঠানকোট, ভুন্তার, শিমলা, গাগ্গাল, ধরমশালা, কিশানগড়, জয়সলমীর, যোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর, রাজকোট, পোরবন্দর, কান্ডলা, কেশোদ, ভুজ, গোয়ালিয়র এবং হিন্দন বিমানবন্দর।
এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, ইন্ডিগো, স্পাইস জেট, আকাশ এয়ারের মতো উড়ান সংস্থাগুলি ইতিমধ্যেই বিবৃতি জারি করে একাধিক উড়ান বাতিলের কথা ঘোষণা করেছে। নিরাপত্তার কথা মাথায় রেখে এই বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।



