India & World UpdatesHappeningsBreaking News

বাংলাদেশে জেলের ভেতরে হত্যা করা হয়েছিল প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে

ওয়েটুবরাক, ১৮ নভেম্বর: শেখ হাসিনার রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে কোনও প্রাক্তন রাষ্ট্রপ্রধানকে প্রথম মৃত্যুদণ্ডের রায় শোনানো হল। তবে মৃত্যুদণ্ড না হলেও জেলের ভেতরে হত্যা করা হয়েছিল আরও দুই প্রাক্তন শাসককে। ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেলে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহচর চার জাতীয় নেতাকে। তাঁরা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, বঙ্গবন্ধুর মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য অর্থমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মুনসুর আলী ও খাদ্য ও ত্রাণ মন্ত্রী এ. এইচ এম কামারুজ্জামান।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা নামে আখ্যায়িত শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এর আড়াই মাস পরে জেলখানার ভেতরে এই চার নেতাকে হত্যা করা হয়েছিল।

মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের প্রথম সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। ১৯৭৫ সালে স্বাধীন বাংলাদেশেও তিনি আটমাস উপরাষ্ট্রপতি পদে আসীন ছিলেন। এর আগে ছিলেন দেশের প্রথম শিল্পমন্ত্রী পদে।

তাজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধের সময়ে প্রথম বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর দায়িত্ব নেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker