India & World UpdatesHappeningsBreaking News
করোনার ভয়ে পিছিয়ে গেল জেইই-মেন পরীক্ষাওJEE (Main) 2021 postponed due to spike in Covid cases

ওয়েটুবরাক, ১৮ এপ্রিলঃ করোনা সংক্রমণের আশঙ্কায় জয়েন্ট এন্ট্রান্স এগ্জামিনেশন (মেন) পরীক্ষাও পিছিয়ে গেল। আগামী ২৭ থেকে ৩০ এপ্রিল ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির এই প্রবেশিকা পরীক্ষা হওয়ার কথা ছিল। আজ রবিবার এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল।
টুইটারে রমেশ লেখেন, ‘আমি আবারও বলতে চাই, ছাত্রছাত্রীদের শারীরিকভাবে সুস্থ থাকা এবং তাদের ভবিষ্যতে শিক্ষায় যাতে কোনও বাধা না আসে, সেটাই এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কবে পরীক্ষা হবে, তা শীঘ্রই জানানো হবে। দিনক্ষণ ঘোষণা এবং পরীক্ষার মধ্যে ১৫ দিনের ব্যবধান থাকবে।’




