India & World UpdatesHappeningsBreaking News
জগদীপ ধনখড় এনডিএর উপরাষ্ট্রপতি পদপ্রার্থীJagdeep Dhankhar named BJP’s Vice Presidential candidate

ওয়েটুবরাক, ১৬ জুলাই : পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি ভোটে প্রার্থী করল বিজেপি। শনিবার দলের সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়৷ সেখানেই চূড়ান্ত হয় জগদীপের নাম৷ তিনিই হবেন এনডিএ প্রার্থী৷
এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন, ‘ধনখড়কে আমরা এনডিএ প্রার্থী হিসেবে তুলে ধরছি। আমি আশা করব, তিনি দলমত নির্বিশেষ সবার সমর্থন পাবেন।’
রাজ্যপাল জগদীপ শুক্রবার দিল্লিতে ছিলেন। তার আগে দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। সেই বৈঠকে আবার উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অনুমান, ওইদিনেই প্রার্থিত্বের ব্যাপারে একপ্রস্ত কথা হয় তাদের মধ্যে৷ এর পরই জগদীপ দিল্লি উড়ে যান৷ শুক্রবার দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে৷ এর পরই মুক্তার আব্বাস নকভ, রঞ্জন গগৈর নাম চাপা পড়তে থাকে৷




