Barak UpdatesHappeningsBreaking News

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শিলচরে বিভিন্ন সংস্থার উদ্যোগ

ওয়েটুবরাক, ২০ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে বিভিন্ন কর্মসূচি নিয়েছে শিলচরের নানা সংস্থা সংগঠন। আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের শিলচর শাখা এবং রূপম যৌথ ভাবে দিনটি উদযাপন করবে। শুক্রবার শিলচরের রূপম কার্যালয়ে আয়োজিত ওই অনুষ্ঠানের সূচনায় সমবেত সঙ্গীত পরিবেশন করবেন নীলাঞ্জন পাল ও সহশিল্পীরা। কবিতা পাঠ করবেন বিশিষ্ট কবি চন্দ্রিমা দত্ত। এরপরই রয়েছে আলোচনা সভা। নির্ধারিত বক্তারা হলেন আন্তর্জাতিক মাতৃভাষা শিলচর শাখার সভাপতি নীহাররঞ্জন পাল, সচিব ডা .রাজীব কর, রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল এবং চন্দ্রিমা দত্ত। সঞ্চালনায় থাকবেন আন্তর্জাতিক মাতৃভাষা পরিষদের শিলচর শাখার সহসচিব মিলনউদ্দিন লস্কর।

বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির তরফেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিলচর বঙ্গভবনে সকাল সাড়ে নয়টায় শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। পরে বিকেল সাড়ে পাঁচটায় আলোচনা সভা ও বহুভাষী কবি সম্মেলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker