Barak UpdatesAnalyticsBreaking News
রাজ্যের মুখ্যসচিব রবি কোটা হাইলাকান্দিতে

ওয়ে টু বরাক, ১১ জুলাই : রাজ্যের মুখ্যসচিব ড. রবি কোটা চারদিনের বরাক উপত্যকা সফরসূচি নিয়ে শুক্রবার শ্রীভূমি জেলায় পৌছন। শুক্রবার তিনি শ্রীভূমিতেই রাত কাটাবেন। শ্রীভূমিতে শুক্রবার বিভিন্ন সরকারি কার্যসূচির পর শনিবার বিকেল চারটায় মুখ্যসচিব হাইলাকান্দি যাবেন। হাইলাকান্দি পৌঁছে তিনি সড়ক নির্মাণ সংস্থা এনএইচআইডিসিএল-এর কাজ এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখবেন। এরপর বিকেল পাঁচটায় তিনি বিভিন্ন সরকারি বিভাগের রিভিউ মিটিংয়ে অংশ নেবেন। সন্ধ্যা ছয়টায় মুখ্যসচিব সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন। মুখ্যসচিব ড. রবি কোটা শনিবার হাইলাকান্দিতে রাত কাটিয়ে রবিবার সকাল নয়টায় হাইলাকান্দি সার্কিট হাউসের নির্মাণ কাজ খতিয়ে দেখবেন। এরপর তিনি জেলায় ভারতমালা প্রজেক্ট-এর কাজ এবং সিভিল হাসপাতাল সহ আরও কিছু প্রজেক্টের ফিল্ড ভিজিট করবেন। রবিবার বেলা বারোটা নাগাদ তিনি শিলচর চলে যাবেন।



