Barak UpdatesBreaking News
ভাগাবাজারে প্রচুর হেরোইন বাজেয়াপ্তHuge quantity of heroine seized at Bhaga Bazar

১৮ অক্টোবরঃ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল শুক্রবার ভাগাবাজারের বনগ্রামে তল্লাশি চালায়। সাহাবউদ্দিনের বাড়িতে তাদের আখড়া বলে খবর ছিল পুলিশের কাছে। সেখান থেকে প্রচুর পরিমাণে হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ৬৫০টি ছোট কৌটোয় হেরোইন ঢোকানো ছিল। খালি ছিল ২৫টি। ২টি প্লাস্টিকের বক্সেও বেশ কিছু হেরোইন মেলে। কিন্তু মাদক পাচারকারীদের কাউকে ধরা যায়নি। পুলিশের উপস্থিতি টের পেয়েই সবাই পালায়।




