India & World UpdatesHappeningsSportsBreaking News
অনুর্ধ্ব ১১ বিশ্ব টেবিল টেনিস ইয়ুথ কনটেন্ডার খেতাব শিলচরের দ্বিবিজার

ওয়ে টু বরাক, ১ মার্চ : শিলচরের খুদে প্যাডলার দ্বিবিজা পাল ওয়ার্ল্ড টেবিল টেনিস ইয়ুথ কনটেন্ডার খেতাব দখল করে নিল। বরোদায় মেয়েদের অনুর্ধ্ব ১১ গ্রুপের ফাইনালে শনিবার দ্বিবিজা হারিয়েছেন অবণী জগনুকে। দ্বিবিজা এ দিন জয়ী হয়েছেন স্ট্রেট গেমে ৩-০ ব্যবধানে।

প্রতিযোগিতায় প্রথম দুটি গেম দ্বিবিজা জেতেন ১১-৪,১১-৪ পয়েন্টে। শেষের গেমে পয়েন্ট ছিল ১১-৮। এই জয়ের সুবাদে দ্বিবিজা ওয়ার্লড টেবিল টেনিস চ্যাম্পিয়ন হয়ে নজির গড়লেন। দ্বিবিজার কোচ ছিলেন পার্থপ্রতিম দেব। তাঁর এই সাফল্যে অনেকেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন।



