India & World UpdatesAnalyticsBreaking News
যুদ্ধ আবহ : ১৫ মে পর্যন্ত দেশের ৩২টি বিমানবন্দর বন্ধ

নতুনদিল্লি, ১০ মে : ভারত-পাক যুদ্ধ আবহে বিমান পরিষেবায় বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। আগামী ১৫ মে পর্যন্ত দেশের ৩২টি বিমানবন্দরে যাত্রীবাহী বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে। ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি অর্থাৎ বিসিএএস দেশের সবক’টি বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। এই নির্দেশ অনুযায়ী এ বার সব যাত্রীর সেকেন্ডারি ল্যাডার পয়েন্ট চেকিং করা হবে। টার্মিনাল ভবনে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
এ দিকে আগে শনিবার ভোর ৫টা ২৯ পর্যন্ত পাকিস্তান সীমান্তের কাছাকাছি কয়েকটি বিমানবন্দর বন্ধ থাকার কথা জানানো হয়েছিল। কিন্তু উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিমানবন্দরগুলো সাময়িক বন্ধের মেয়াদ ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের ২৫টি বিমানবন্দরের সঙ্গে তালিকায় আরও কয়েকটি বাড়িয়ে এখন ৩২টি বিমানবন্দর বন্ধ থাকার কথা বলা হয়েছে।ইন্ডিগোর পক্ষে বলা হয়েছে, এই বন্ধের কারণে প্রতিদিন তাঁদের ১৬৫টি বিমান বাতিল করা হয়েছে।


