Barak UpdatesAnalyticsBreaking News
শুক্রবার হাইলাকান্দির দুটি ত্রাণ শিবির পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী

ওয়ে টু বরাক, ৫ জুন : মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা শুক্রবার শ্রীভূমি জেলা পরিদর্শনে যাবার পথে হাইলাকান্দি জেলার দুটি ত্রাণ শিবির পরিদর্শন করবেন। তিনি কালীনগরে কালীনগর হাসপাতাল বিল্ডিং এ থাকা ত্রাণ শিবিরটি এবং পাঁচগ্রাম টাউন হাইস্কুলের ত্রাণ শিবিরটি পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রীর সফরসূচি অনুযায়ী শুক্রবার সকাল ১০টা নাগাদ তিনি এই দুটি ত্রাণ শিবির পরিদর্শন করবেন।



