Barak UpdatesBreaking News
রবিবার ফ্রেন্ডস গ্রুপের পৌষপার্বণ উৎসবFriends Group to organise ‘Poushparbon’ on Sunday

১৭ জানুয়ারি : শিলচরের বেসরকারি সংগঠন ফ্রেন্ডস গ্রুপ আগামী ১৯ জানুয়ারি, রবিবার এক পৌষ পার্বণ উৎসবের আয়োজন করেছে। শহরের নর্মাল স্কুল সংলগ্ন শিশু উদ্যানে এই উৎসব হবে। শুরু হবে সন্ধে ৫টায়। এই উৎসবের অঙ্গ হিসেবে শিশু উদ্যান জুড়ে থাকবে হরেক রকম পিঠেপুলির দোকান।

সঙ্গে থাকবে নৃত্যের অনুষ্ঠানও। তাছাড়া এর মুখ্য আকর্ষণ হিসেবে থাকবে শহরের তরুণ প্রজন্মের গায়ক বিক্রমজিত বাউলিয়ার অনুষ্ঠান। ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।



