Barak UpdatesBreaking News
শ্রীকোণায় আগুন, জ্বলল মশলা ফ্যাক্টরিFire breaks out at Srikona, spice factory gutted

২৮ নভেম্বরঃ আগুনে ভস্মীভূত হয়ে গেল সূর্য গুড়া মশলা ফ্যাক্টরি। বিকেল ৫টা নাগাদ শ্রীকোণা কদমতলাস্থিত ফ্যাক্টরি আচমকা দাউদাউ করে জ্বলে ওঠে। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে। ফ্যাক্টরির কর্মচারী ও স্থানীয় জনতা প্রথমে আগুন লাগানোর কাজে হাত লাগান।
কিন্তু এর তীব্রতা বেশি ছিল, কিছুতেই ধারেকাছে যাওয়া যাচ্ছিল না। পরে রাজ্য অগ্নি নির্বাপক দফতর এবং ওএনজিসি থেকে দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের সর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিক পর্বে মনে করা হচ্ছে।



