Barak UpdatesHappeningsBreaking News
গ্যামন ব্রিজ সংস্কারে ৩.০১ কোটি টাকার বরাদ্দ

ওয়েটুবরাক, ২৪ এপ্রিল : কাছাড় জেলায় ৬ নং জাতীয় সড়কের গ্যামন ব্রিজের সংস্কারের জন্য মোট ৩,০১,২৮,৯৫৮ টাকা বরাদ্দ করা হয়েছে। বিজেপি লিগ্যাল সেলের আহ্বায়ক ধর্মানন্দ দেবের আরটিআই আবেদনের ভিত্তিতে জাতীয় মহাসড়ক সংস্থা ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এই তথ্য জানিয়েছে।
বরাদ্দকৃত তহবিল ২৯ নভেম্বর ২০২৪ তারিখে অনুমোদন পায়। সংস্কার কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার হিসেবে নিয়োগ করা হয়েছে মেসার্স জে ইনফ্রাটেক লিমিটেডকে। তাদের আওতায় ব্রিজের গার্ডার মজবুতকরণ, ডেকিং পুনর্বিন্যাস, রেলিং নির্মাণসহ বিভিন্ন মেরামতির কাজ সম্পন্ন করা হবে।
এনএইচআইডিসিএলের সিপিআইও গৌরাঙ্গ দেওঘরে আইনজীবী ধর্মানন্দ দেবকে জানান, “আমরা সঙ্গে মেসার্স জে ইনফ্রাটেক লিমিটেডের ঘনিষ্ঠ সমন্বয়ে ৩০ জুন ২০২৫-এর মধ্যে গ্যামন ব্রিজের সংস্কারকাজ সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
—-



