Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

শ্রীভূমি জেলায় ফের ভারত-বাংলাদেশ সীমানা বিতর্ক

ওয়েটুবরাক, ৩ নভেম্বর: কুশিয়ারার জল নামতেই শ্রীভূমি জেলায় ভারত-বাংলাদেশ সীমা বিতর্ক নতুন করে শুরু হয়েছে। নদীর ওপারে থাকা ভারতীয় ভূখণ্ডে কৃষিকাজে নেমে পড়েন বাংলাদেশি নাগরিকরা। বিএসএফ নদী পেরিয়ে নিজেদের জমি সুরক্ষায় গেলে বাংলাদেশিরা তাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। ধরে রাখো, বেঁধে রাখো তাদের, একসময় এমন হুমকিও শোনা যায়। বিএসএফ জওয়ানরা অত্যন্ত ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবেলা করেন।

তবে জমি বিতর্কের অবসান হয়নি। রবিবার কোম্পানি কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়। এ বার কথা হচ্ছে কমান্ড্যান্ট পর্যায়ে। বিএসএফ জানিয়ে দেয়, ম্যাপ দেখিয়ে নিজেদের জমি সুরক্ষায় তারা পিছিয়ে আসবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker