NE UpdatesBarak UpdatesBreaking News
বন্যা : বিধানসভার অধিবেশন পিছিয়ে ২৬ জুলাইFlood: Assembly Session will now start on 26 July

১৬ জুলাই : রাজ্যের ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য আসাম বিধানসভার গ্রীষ্মকালীন অধিবেশন পিছিয়ে দেওয়া হয়েছে। বিধানসভার অধ্যক্ষ হিতেন্দ্রনাথ গোস্বামী আজ এ খবর জানিয়েছেন। সে অনুযায়ী আগে ঘোষণা করা ১৮ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৬ জুলাই থেকে অধিবেশন শুরু হবে। অধ্যক্ষ গোস্বামী এ দিন জানিয়েছেন, বন্যাক্রান্ত জনগণের পাশে থাকার জন্য বিধায়করা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে বিধানসভার অধিবেশন পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। বিধায়কদের এই অনুরোধের প্রতি লক্ষ্য রেখেই অধিবেশনের কার্যসূচি পিছিয়ে দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অধ্যক্ষ রাজ্যের সবাইকে বন্যাক্রান্ত জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।




