Barak UpdatesHappeningsBreaking News
শিলচর ট্রাঙ্ক রোডে হেরোইন বাজেয়াপ্ত, ধৃত দুইDrugs worth ₹40 lakh seized from Trunk Road, Silchar

ওয়েটুবরাক, ২৩ নভেম্বর : ড্রাগস পাচারের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মিলছে একের পর এক সাফল্য। মঙ্গলবার রাতেও গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কল্যাণকুমার দাসের নেতৃত্বে একটি পুলিশ দল শিলচর ট্রাঙ্ক রোডে বিশেষ অভিযান চালায়। একটি সুইফট ডিজায়ার গাড়ি থামিয়ে তল্লাশি চালায়। গাড়ি থেকে হেরোইন ভর্তি ৩০টি সাবানের বাক্স উদ্ধার করা হয়। ওইসব বাক্সে চল্লিশ গ্রাম হেরোইন ছিল। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুই পাচারকারীকে।
কাছাড়ের পুলিশ সুপার নোমল মাহাত্তা জানান, ধৃতরা হলো শেহয়াজ মজুমদার ও সহিদ মহম্মদ লস্কর। গাড়িটি ভিন রাজ্য থেকে হেরোইন নিয়ে প্রবেশ করেছিল। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। বজেয়াপ্ত সামগ্রীর বাজারমূল্য চল্লিশ লক্ষ টাকা হবে বলে অনুমান পুলিশ সুপারের।




