Barak UpdatesBreaking News
ডি ওয়াই এফ আই -এর জেলা সম্মেলনে ব্যাপক সাড়াDistrict conference of DYFI gets good response

২২ সেপ্টেম্বর: মালুগ্রাম শহিদ ভবনে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্মেলন আয়োজিত হল রবিবার। মুখ্য অতিথি ছিলেন ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নয়ন ভূঁইয়া। সম্মেলনে বেকারদের কর্মসংস্থান, পঞ্চায়েত আইনের সঠিক বাস্তবায়ন, ডিটেনশন ক্যাম্প বন্ধ করা সহ আরও কিছু দাবি সম্পর্কে আলোকপাত করেন বক্তারা।
বর্ষীয়ান বাম নেতা দুলাল মিত্র এনআরসি প্রসঙ্গ টেনে আনেন। বলেন, প্রকৃত ভারতীয়রা নাগরিকত্ব না পেলে পরিণতি হবে ভয়ঙ্কর। এই ইস্যুতে সম্মিলিত আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আবেদন রাখেন তিনি। কর্মসূচিতে জেলার বিভিন্ন স্থান থেকে তরুণ-তরুণীরা শামিল হন। পতাকা তুলে ও শহিদ তর্পণ করে ১৩ তম সম্মেলনের উদ্বোধন হয়।



