NE UpdatesHappeningsBreaking News
রাজ্যের পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত কোভিড পজিটিভDGP Assam, Bhaskar Jyoti Mahanta tests positive

১০ আগস্ট : রাজ্যের পুলিশ প্রধান ভাস্করজ্যোতি মহন্ত কোভিড পজিটিভ হয়েছেন। সোমবার র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তাঁর শরীরে সংক্রমণ ধরা পড়ে। আসাম পুলিশের চিফ পাবলিক রিলেশন অফিসার রাজীব শইকিয়া আজ এ খবর জানিয়েছেন। রাজ্য পুলিশের একটি সূত্র জানিয়েছে, ডিজিপি মহন্ত এর আগেও টেস্ট করিয়েছিলেন। কিন্তু তখন তার ফলাফল নিগেটিভ আসে। কিন্তু রবিবার তিনি হালকা জ্বর অনুভব করেন। এরপরই তাঁর কোভিড টেস্ট করানো হয়। এতে তাঁর পজিটিভ আসে। ডিজিপি মহন্ত বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন। সূত্রের খবর, ডিজিপির গাড়িচালকের দেহেও সংক্রমণ ধরা পড়েছে।



