Barak UpdatesHappeningsBreaking News
বুধবার শিলচরে কোনও কেন্দ্রে টিকা নেইNo vaccination in Silchar on Wednesday

ওয়েটুবরাক, ২০ জুলাই : বুধবার শিলচর শহরের কোনও কেন্দ্রে কোভিড ভ্যাকসিন দেওয়া হবে না। আরবান ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার ডা. রিমা পাটোয়া জানিয়েছেন, ভ্যাকসিনের স্টক ফুরিয়ে যাওয়ায় বুধবার শহরে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না। যদি ভ্যাকসিন গুয়াহাটি থেকে আসে তবে বৃহস্পতিবার ভ্যাকসিন দেওয়ার সম্ভাবনা রয়েছে।




