Barak UpdatesHappeningsBreaking News
মানুষ বুঝে গিয়েছেন, বিজেপি মুখে এক কথা বলে, কাজে আরেকটা : রকিবুল

ওয়েটুবরাক, ২৭ এপ্রিল: বাঙালিরা এখন আর বিজেপিকে চান না। অবাঙালি মানুষও এখন আর বিজেপিকে পছন্দ করছেন না। তারা বুঝে গিয়েছেন, বিজেপি মুখে এক কথা বলে আর কাজে আরেকটা। কংগ্রেস প্রার্থীদের সমর্থনে শনিবার ভাঙ্গায় আয়োজিত নির্বাচনী সভায় এই মন্তব্য করেন ধুবড়ির সাংসদ রকিবুল হোসেন।
মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মাকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাভা, বড়োদের ভোট হারিয়ে এবার বাঙালিদের ভোটের আশায় মুখ্যমন্ত্রী বরাকের সব জেলায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি কয়েকদিন আগে লুঙ্গি-ধুতির ভোট লাগে না বলে মন্তব্য করেছিলেন, এখন বুঝতে পেরেছেন, তাঁর পায়ের নীচে মাটি নেই। তাই লুঙ্গি ধুতি-ওয়ালাদের কাছে জোড়হাতে ভোট খুঁজতে এসেছেন। রকিবুল বলেন, শাসক দল থেকে বিভিন্ন প্রলোভন দেওয়া হবে। এইসব প্রলোভনে পা না-দিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রার্থীদের ভোট দিতে আহ্বান জানান তিনি।
প্রসঙ্গত, শনিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বরাক উপত্যকার তিন জেলায় তিনটি নির্বাচনী সভায় রাখেন।


