NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় দুটি সেলফি পয়েন্টের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লবCM Bipob Deb inaugurates 2 selfie points in Tripura

১৬ সেপ্টেম্বর : রাজ্যে প্রথমবারের মতো দুটি সেলফি পয়েন্ট উদ্বোধন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আসলে রাজ্যে পর্যটন শিল্পকে চাঙ্গা করতেই এই দুটি সেলফি পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। ৫২তম ইঞ্জিনিয়ার দিবস পালনের অঙ্গ হিসেবে ত্রিপুরার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এই সেলফি পয়েন্ট দুটি নির্মাণ করেছে। এই দুটির একটি তৈরি করা হয়েছে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে। অন্যটি রয়েছে আগরতলা হেরিটেজ পার্কের সামনে।

এই সেলফি পয়েন্ট উদ্বোধনের পাশাপাশি দুটি গ্লো-সাইনও উদ্বোধন করা হয়েছে। উজ্জয়ন্ত প্রাসাদের সামনে রয়েছে ‘আই লাভ আগরতলা’ এবং হেরিটেজ পার্কে থাকা গ্লো-সাইনটি ‘আই লাভ ত্রিপুরা’। স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরার সাধারণ সম্পাদক বুলবুল চন্দ্র দাস বলেন, রাজ্যের পর্যটন শিল্পকে চাঙ্গা করতে তাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে। তিনি জানান, তাদের সংগঠন উদয়পুরে একটি পার্কও তৈরি করছে।




