Barak UpdatesHappeningsBreaking News
শ্রীভূমির টাউন কালীবাড়ি সড়কে যান চলাচলে নিষেধাজ্ঞা
ওয়েটুবরাক, ৪ জুন: অতি বর্ষণের দরুন শ্রীভূমি শহরের বিসর্জনঘাট দিয়ে নদীর জল টাউন কালীবাড়ি সড়কে এসে পড়েছে। সে জন্য ওই সড়কের শনিমন্দির পয়েন্ট থেকে ডাকবাংলো পর্যন্ত অংশে সমস্ত ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পূর্ত বিভাগের শ্রীভূমি নর্থ ও সাউথ টেরিটরিয়াল ডিভিশনের এক নির্দেশে বলা হয়েছে, অবাঞ্ছিত দুর্ঘটনা এড়াতে এবং সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


