NE UpdatesHappeningsBreaking News

ধস পড়তেই সরেজমিন পরিদর্শনে কৌশিক রাই

ওয়েটুবরাক, ২৪ জুন: শিলচর থেকে হাফলঙ হয়ে গুয়াহাটি যাওয়ার জাতীয় সড়ক এবং লামডিঙ-বদরপুর হিল সেকশনের জাটিঙগা লামপুর ও নিউ  হাফলঙ রেলস্টেশনের মধ্যবর্তী অংশে ধস পতনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান বরাক উপত্যকা উন্নয়ন ও খনি, খনিজসম্পদ মন্ত্রী কৌশিক রাই। সোমবার রাতে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে রেল এবং এন এইচ এ আই আধিকারিকদের সঙ্গে কথা বলেন। শীঘ্রই এ  ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি আর্জি জানান। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকেও টেলিফোনে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। বরাক উপত্যকায় মঙ্গলবার এডিআরই পরীক্ষার মাধ্যমে চাকরির জন্য মনোনীতদের যে নথিপত্র পরীক্ষার কথা, সে ব্যাপারেও মন্ত্রী কৌশিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে পরে কৌশিক জানান, এ নিয়ে সমস্যা হবে না। এ দিন যারা যাতায়াত প্রতিকূলতার দরুন নথি পরীক্ষার জন্য উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য পরবর্তী একটি তারিখ নির্ধারণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker