NE UpdatesHappeningsBreaking News
বিপিএফ ছাড়লেন সেকেন্ড ইন কমান্ড খাম্পা বরগয়ারি

ওয়েটুবরাক, ৩ ফেব্রুয়ারি: বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)-এর প্রাথমিক সদস্যপদে ইস্তফা দিলেন দলের সহসভাপতি খাম্পা বরগয়ারি। তিনি দলের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। সতেরো বছর ছিলেন বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের উপ-মুখ্য কার্য নির্বাহী সদস্য। মুখ্য কার্য নির্বাহী সদস্য ছিলেন বিপিএফ সভাপতি হাগ্রামা মহিলারি। খাম্পা গত লোকসভা নির্বাচনে কোকরাঝাড় আসন থেকে দলীয় টিকিটে প্রতিদ্বন্ধিতা করে পরাস্ত হন। এর পরই দলের সঙ্গে সংশ্রব অনেকটা কমিয়ে দেন। সভাপতি মহিলারিকে লেখা পদত্যাগ পত্রে এর কারণ সম্পর্কে কিছু উল্লেখ না করলেও রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, খাম্পা ইউপিপিএলে যোগ দিতে চলেছেন। বর্তমানে ইউপিপিএল-ই কাউন্সিলের শাসকশক্তি।



