NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ভূপেন বরা প্রদেশ কংগ্রেস সভাপতি, কমলাক্ষ কার্যবাহী সভাপতিBhupen Bora becomes new President of APCC, Kamalakhya Working President

ওয়েটুবরাক, ২৪ জুলাইঃ ভূপেনকুমার বরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি নিযুক্ত হয়েছেন। আজ শনিবার সর্বভারতীয় কংগ্রেস কমিটি তাঁকে নতুন নিযুক্তি প্রদান করে। সেইসঙ্গে তিনজনকে কার্যবাহী সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁদের মধ্যে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থও রয়েছেন। অন্য দুজন হলেন রানা গোস্বামী ও জাকির হোসেন শিকদার।
ভূপেন বরা ও রানা গোস্বামী দুজনই এতদিন এআইসিসির সম্পাদক ছিলেন। আজকের নতুন নিযুক্তির দরুন তাঁদের পুরনো দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দুইবারের বিধায়ক ভূপেন কুমার বরার ছাত্রাবস্থায় রাজনীতিতে হাতেখড়ি৷ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক ছিলেন তিনি৷
প্রদেশ সভাপতির সঙ্গে তিন কার্যবাহী সভাপতিকেও এআইসিসির নিযুক্তি প্রদান তাৎপর্যবাহী৷ অন্য সময় শুধু সভাপতিকেই এআইসিসি নিয়োগ করে৷ সভাপতি তাঁর পছন্দের মানুষদের নিয়ে কমিটি পুনর্গঠন করেন৷




