NE UpdatesAnalyticsBreaking News
অতুল বরা ফের অগপ সভাপতিAtul Bora re-elected as President of AGP

২৭ আগস্ট : পুনরায় অগপ-র সভাপতি হিসেবে নির্বাচিত হলেন অতুল বরা। সাধারণ পরিষদের বৈঠকে তিনি সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন। তবে অতুল বরার বিপক্ষে কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। তবে এবার কমিটিতে কোনও পরিবর্তন হয়নি। এমনকি দলের সাধারণ সম্পাদক কমলা কলিতা জানিয়েছিলেন, এ বার নেতৃত্বে কোনও পরিবর্তন হচ্ছে না। আর এ নিয়েই দলের ভেতরে বাকবিতণ্ডা হয়েছে। প্রাক্তন সভাপতি প্রফুল্ল কুমার মহন্ত ও তাঁর অনুগামীরা এ কথা মানতে নারাজ ছিলেন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ থাকার অরও তা অবমাননা করে সাধারণ সভা ডেকে ছিলেন অতুল বরার অনুগামীরা। বৈঠকে মহন্ত উপস্থিত না থাকলেও একই শিবিরের বৃন্দাবন গোস্বামী উপস্থিত ছিলেন।




