Barak UpdatesBreaking News
সেবাকেন্দ্রে গিয়ে নাম সংশোধনের শেষদিন ৩১ জানুয়ারিLast date for offline name correction at NSKs is 31 January

৩১ জানুয়ারি : সেবাকেন্দ্রে গিয়ে এনআরসি-র নাম সংশোধনের বৃহস্পতিবারই শেষদিন। অর্থাৎ যারা অনলাইনে নাম সংশোধন করতে খুব একটা সুবিধা পান না, তাদের জন্য ৩১ জানুয়ারি চূড়ান্ত দিন। তবে অনলাইনে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নাম সংশোধন করা যাবে। তবে এই নাম সংশোধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, তালিকায় যে ছাপার ভুল রয়েছে, শুধুমাত্র তা-ই শুধরানো যাবে।
অর্থাৎ মূল আবেদনপত্রে নামের যে বানান রয়েছে, সংশোধন করতে গিয়ে সেটিকে ধরে নাম ঠিক করা হবে। কোনও আবেদনকারী আবেদনপত্রে উল্লেখ করা নামের বানানের বাইরে গিয়ে নতুনভাবে কিছু সংশোধন করতে পারবেন না। তাছাড়া আবেদন করার পর যারা নিজেদের ঠিকানা বদল করেছেন, তাদের নতুন ঠিকানা গৃহীত হবে না। এখানেও একইভাবে মূল আবেদনপত্রে উল্লেখ করা ঠিকানাই গৃহীত হবে বলে জানানো হয়েছে।




