Barak UpdatesAnalyticsBreaking News

Assam University Faculty Earns National Recognition for Disaster Management Work
বিপর্যয় ব্যবস্থাপনায় জাতীয় স্বীকৃতি অর্জন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকার

ওয়ে টু বরাক, ৭ নভেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপিকা ড. অদিতি নাথ বিপর্যয় ব্যবস্থাপনায় তাঁর অসামান্য অবদানের জন্য রাজ্য ও জাতীয় স্বীকৃতি লাভ করেছেন। গতকাল গুয়াহাটির হোটেল ভিভান্তায় আয়োজিত এক অনুষ্ঠানে অসম সরকারের রাজস্ব ও বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী কেশব মহন্ত ২০২৪ সালের আসাম যুব ইন্টার্নশিপ প্রোগ্রাম-এর মেন্টর হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ড. নাথকে সম্মানিত করেন। ড. নাথের দক্ষতা ও অবদান আসাম বিশ্ববিদ্যালয়কে বিপর্যয় ব্যবস্থাপনার জন্য গঠিত রাজ্য সরকারের ১০ সদস্যের বিশেষজ্ঞ কমিটিতে স্থান এনে দিয়েছে। এই কমিটি গঠন করেছে আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি।

প্রসঙ্গত, ইতিমধ্যে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যান্ড ইনস্টিটিউশনস নেটওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন-এ আসাম বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সদস্যপদ প্রদান করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট। ড. নাথের নিষ্ঠা ও উদ্যমের জন্যই জাতীয় পর্যায়ে বিপর্যয় মোকাবিলায় আসাম বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আরও সুদৃঢ় করেছে এবং শিক্ষাঙ্গন ও বাস্তব ক্ষেত্রের মধ্যে এক সেতুবন্ধন রচনা করেছে।

এদিকে, আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ ও নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথ ড. অদিতি নাথকে তাঁর এই সাফল্য ও স্বীকৃতির জন্য অভিনন্দন জানিয়েছেন।

Way2barak, November 7 : Dr. Aditi Nath, Assistant Professor at the Department of Social Work, Assam University has been recognized for her outstanding contributions to disaster management, earning accolades from both state and national authorities. In a ceremony held on 6th November 2025 at the Hotel Vivanta in Guwahati, Dr. Nath was felicitated by Keshab Mahanta, the Minister for Revenue and Disaster Management, Government of Assam, for her role as a mentor in the 2024 Assam Youth Internship Programme (AYIP).

Her expertise has also secured Assam University a place on a prestigious 10-member state expert committee for disaster management, notified by ASDMA CEO Gyanendra Dev Tripathi, IAS.
In a significant national achievement, Assam University has been inducted into the Indian Universities and Institutions Network for Disaster Risk Reduction (IUINDRR-NIDM). The membership was formally conferred by the National Institute of Disaster Management (NIDM), under the Ministry of Home Affairs.

These consecutive achievements highlight Dr. Aditi Nath’s dedication elevates Assam University’s role in national disaster resilience efforts, bridging the gap between academia and practical disaster risk reduction.  Meanwhile, Vice Chancellor Prof. Rajive Mohan Pant and Registrar Dr. Pradosh Kiran Nath congratulated Dr Aditi Nath for her achievement and recognition.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker