Barak UpdatesSports
Assam University and Thong Nokbe College to clash in Inter-College Football final tomorrowআন্তঃকলেজ ফুটবলের ফাইনালে আসাম বিশ্ববিদ্যালয় ও থং নকবে কলেজ

ওয়ে টু বরাক, ৯ সেপ্টেম্বর : আসাম বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের উদ্যোগে আয়োজিত ১৪তম আন্তঃকলেজ ফুটবল (পুরুষ) প্রতিযোগিতা ২০২৬-২৭-এর দ্বিতীয় দিনে জমজমাট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনের একাধিক উত্তেজনাপূর্ণ ম্যাচের পর ফাইনালে মুখোমুখি হওয়ার যোগ্যতা অর্জন করেছে আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর এবং থং নকবে কলেজ।
দিনের প্রথম ম্যাচে আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর ৫-১ গোলে করিমগঞ্জ কলেজকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে রাধামাধব কলেজ ১-০ গোলে এন.সি. কলেজকে হারায়। তৃতীয় ম্যাচে থং নকপে কলেজ ২-০ গোলে নেহরু কলেজকে পরাজিত করে।
এরপর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার দুই সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে রাধামাধব কলেজের বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় আসাম বিশ্ববিদ্যালয়, শিলচর। দ্বিতীয় সেমিফাইনালে হাফলং সরকারি কলেজকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে থং নকবে কলেজ। ফলে প্রতিযোগিতার শিরোপা জয়ের লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবে আসাম বিশ্ববিদ্যালয় ও থং নকবে কলেজ। বেলা সাড়ে ১০টায় আসাম বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
Way2barak, September 9 : The second day of the 14th Inter-College Football (Men) Tournament 2026–27, organised by the Assam University Sports Board, witnessed a series of exciting and closely contested matches. Following a thrilling day of football, Assam University, Silchar and Thong Nokbe College have secured their places in the final.
In the first match of the day, Assam University, Silchar defeated Karimganj College 5–1. In the second match, Radhamadhab College edged past N.C. College 1–0, while in the third match, Thong Nokbe College defeated Nehru College 2–0.
The two semi-finals were played thereafter. In the first semi-final, Assam University, Silchar secured a 2–1 victory over Radhamadhab College to book their place in the final. In the second semi-final, Thong Nokbe College defeated Haflong Government College 1–0 to seal their berth in the title clash.
The tournament title will therefore be decided tomorrow when Assam University, Silchar take on Thong Nokbe College in the final. The match will be played at 10:30 am at the Assam University Sports Complex.



