Barak UpdatesCultureBreaking News
আসাম বিশ্ববিদ্যালয়ে ৪ ফেব্রুয়ারি নৃত্য উৎসব

ওয়ে টু বরাক, ২৬ জানুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস ও নিনাদ গুরুকুলের যৌথ উদ্যোগে আগামী ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিপিন পাল সভাগৃহে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নৃত্য উৎসব ও নৃত্য প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত থাকবেন ডোনা গাঙ্গুলির ওডিসি নৃত্য শিক্ষা কেন্দ্রের সিনিয়র ফ্যাকাল্টি রঘুনাথ দাস। এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে, তাঁদের জন্য বিশেষ পুরস্কার থাকবে। সঙ্গে ডোনা গাঙ্গুলির সঙ্গে কর্মশালায় বিশেষ পারফরম্যান্সের সুযোগও থাকবে। এছাড়া আগামী মার্চ মাসে শিলচরে ডোনা গাঙ্গুলির পরিচালনায় একটি কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



