Barak UpdatesHappeningsBreaking News

বরাক ফোরামের মাতৃভাষায় দক্ষতা নিরূপণ প্রতিযোগিতায় প্রথম শ্রীজেয়

ওয়েটুবরাক, ৩০ নভেম্বর: বরাক ফোরামের আয়োজিত ” মাতৃভাষায় দক্ষতা নিরূপণ পরীক্ষা : ভাষা- বাংলা” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আজ রবিবার, মনোমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ তপোধীর ভট্টাচার্য , বাংলা বিভাগের অধ্যাপক ডঃ বিশ্বতোষ চৌধুরী, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সাহিত্য সম্পাদক দীপক সেনগুপ্ত , কাছাড় কলেজের অধ্যক্ষ ডঃ অপ্রতিম নাগ, সাহিত্যিক ঝুমুর পান্ডে , মনোমোহন মজুমদার বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শক্তিপদ ভট্টাচার্য ও এই বিদ্যালয়ের প্রধানশিক্ষিকা শর্মিলা চৌধুরী ।
গত ২৫ অক্টোবর এই প্রতিযোগিতায় সরকারি-বেসরকারি মিলিয়ে মোট ১২টি স্কুলের অষ্টম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করে রামানুজ বিদ্যামন্দির হাইস্কুলের শ্রীজেয় বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় নেতাজি বিদ্যাভবন বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ভূমিকা সরকার এবং তৃতীয় স্থান অধিকার করেছে মনোমোহন মজুমদার বালিকা বিদ্যানিকেতন হাইস্কুলের পৃথী দাস।
বিজয়ী প্রতিযোগীদের স্মারক, শংসাপত্র এবং উপহার প্রদান করা হয় এবং অন্যান্য অংশগ্রহণকারীদেরও শংসাপত্র ও উপহার তুলে দেওয়া হয় ।
অনুষ্ঠানের শুরুতে প্রতিযোগিতা সম্পর্কে সবাইকে অবগত করান বরাক ফোরামের আহবায়ক তথা মাতৃভাষায় দক্ষতা নিরূপণ পরীক্ষার সমন্বয়ক দীপায়ন পাল এবং শেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বরাক ফোরামের আরেক আহবায়ক অভিজিৎ পাল । সঞ্চালনায় ছিলেন বরাক ফোরামের প্রধান আহবায়ক দোলনচাঁপা দাস পাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker