Barak UpdatesHappeningsBreaking News
পয়লাপুল নবোদয়ের আশপাশ এলাকা সিলAreas surrounding Jawahar Navodaya, Pailapool sealed

২৩ মে : হাইলাকান্দি জেলার কাটলিছড়া এলাকার ফইজুল হক নামের ৬২ বছরের এক ব্যক্তির দেহে করোনা পজিটিভ ধরা পড়ার পর এই ভাইরাসের সংক্রমণ রোধে কাছাড় জেলার পয়লাপুল জওহর নবোদয় বিদ্যালয় কোয়ারেন্টাইন সেন্টার ও আশপাশ অঞ্চল সিল করা হয়েছে। এর প্রেক্ষিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, আসামের রাজ্যপাল প্রদত্ত ক্ষমতা অধীনে এই এলাকাটি সিল করা হয়েছে। এই এলাকার ভৌগলিক সীমা হচ্ছে, পয়লাপুলের সেরিকালচার ফার্ম, ব্লক এলিমেন্টারি এডুকেশন কার্যালয় ও তার আশপাশের কৃষিজমি। এই এলাকাটির সিল করার পাশাপাশি কিছু বিধি নিষেধও জারি করা হয়েছে। এলাকায় যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এলাকায় অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। এলাকার বাসিন্দাদের অননুমোদিত প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। এমনকি চিকিৎসা, প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা ছাড়া কোনও চলাচলের অনুমতি থাকবে না। সামাজিক দূরত্ব সম্পর্কিত বিধিবদ্ধ নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে।




