Barak UpdatesAnalytics

গুরুচরণ বিশ্ববিদ্যালয়ে সংবিধান দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা

ওয়ে টু বরাক, ২৬ নভেম্বর : সারা দেশের সঙ্গে বৃহষ্পতিবার বিকেলে গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের প্রকাশ চন্দ্র দাস মেমোরিয়াল সভাকক্ষে ৭৭তম সংবিধান দিবস ভাবগম্ভীর পরিবেশে পালন করা হয়। সভায় উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, বিদ্যায়তনিক নিবন্ধক ড. নীলেন্দু ধর, আইকিউএসি-র নির্দেশক ড. কৃষ্ণ চন্দ্র দাস, উপ-নিবন্ধক বিশ্বজিৎ দেব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. স্বরূপা ভট্টাচার্য, বিজ্ঞান অনুষদের ডিন ড. অজন্তা শর্মা, বাণিজ্য অনুষদের ডিন ড. সঞ্জীব ভট্টাচার্য, ছাত্রকল্যাণের ডিন ড. জয়দীপ পাল, স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের নির্দেশক ড. সুভাষ দেবনাথ, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ড. সন্দীপা দাস শীল, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের গবেষক অর্পিতা রায় ও জয়প্রকাশ শর্মা ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ডঃ স্বরূপা ভট্টাচার্য ভারতীয় সংবিধানের প্রণয়ন, গ্রহণ ও ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে তা সমর্পণের ইতিহাস ও সংবিধানের তাৎপর্য ব্যাখ্যা করেন। ড. সঞ্জীব ভট্টাচার্য ভারতীয় সংবিধানের মূল নীতি নিয়ে বলেন। গবেষক অর্পিতা রায় ও গবেষক জয়প্রকাশ শর্মাও সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। বিদ্যায়তনিক নিবন্ধক ড. নীলেন্দু ধর ও বিজ্ঞান অনুষদের ডিন ড. অজন্তা শর্মা সংবিধান প্রণেতাদের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। আইকিউএসি-র নির্দেশক ড. কৃষ্ণ চন্দ্র দাস ও ভারতের সংবিধানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

উপ-নিবন্ধক বিশ্বজিৎ দেব বলেন, ছোট কিংবা বড় যেকোনও সংগঠনের ক্ষেত্রেই একটি নির্দিষ্ট সংবিধান থাকা জরুরি। কারণ এই সংবিধানের ওপর ভিত্তি করেই একটি দেশ বা একটি সংগঠন পরিচালিত হয়। ছাত্রকল্যাণের ডিন ড. জয়দীপ পাল ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের নির্দেশক ড. সুভাষ দেবনাথ বলেন, ভারতবর্ষের মতো বিশাল একটি দেশে সংবিধান একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ড. সন্দীপা দাস শীল বলেন, সংবিধান আমাদের বিভিন্ন অধিকার প্রদান করেছে। একই সঙ্গে নাগরিকদের জন্য কিছু কর্তব্য ও দায়িত্বও নির্ধারণ করেছে। প্রত্যেক নাগরিকের উচিত এই কর্তব্য ও দায়িত্ব যথাযথভাবে পালন করা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় ভারতের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে এবং এই সংবিধান-প্রণিত নীতিগুলি কীভাবে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সমন্বয়ে গৃহীত হয়েছে– এ নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন, সংবিধানে নাগরিকদের জন্য যে দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করা হয়েছে তা প্রতিটি ভারতবাসীর পালন করা উচিত এবং তা সঠিকভাবে পালন করতে পারলে ভারতবর্ষ অবশ্যই বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছাতে পারবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker