Barak UpdatesAnalyticsBreaking News
Silchar MP Parimal Suklabaidya Announces Constitution Museum at Assam Universityআসাম বিশ্ববিদ্যালয়ে সংবিধান মিউজিয়াম গড়ার ঘোষণা সাংসদ পরিমলের

ওয়ে টু বরাক, ২৬ নভেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ে সংবিধান মিউজিয়াম গড়ার ঘোষণা করলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে সংবিধান দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তিনি। প্রস্তাবিত মিউজিয়াম গড়ে তুলতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন সাংসদ শুক্লবৈদ্য। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও ড বি আর আম্বেদকর চেয়ার যৌথভাবে বিপিনচন্দ্র পাল সেমিনার হলে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৃহত্তর সমাজের মধ্যে সংবিধান সম্পর্কে শিক্ষা, সচেতনতা এবং উপলব্ধি গড়ে তুলতেই এই মিউজিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, ভারতের সংবিধান নাগরিক জীবনের প্রতিটি ক্ষেত্রে আইনি ও প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ধারণ করে। জাতি, ধর্ম কিংবা লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের মর্যাদা ও সমানাধিকার সুনিশ্চিত করার ভিত্তি হল সংবিধান। নির্বাচিত জনপ্রতিনিধিরাও সংবিধানের নির্ধারিত সীমার মধ্যেই তাঁদের দায়িত্ব পালন করেন বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতির ভাষণে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ বলেন, জাতীয় ঐক্য ও সংহতি বজায় রাখার ক্ষেত্রে সাংবিধানিক মূল্যবোধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধান কেবল রাষ্ট্র পরিচালনার একটি আইনি দলিল নয়, বরং ভ্রাতৃত্ব, পারস্পরিক আস্থা ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার ভিত্তিতে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলার দিশারি।
স্বাগত ভাষণে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক দেবতোষ চক্রবর্তী ভারতীয় সংবিধান রচনার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। অসম ও বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিত্বদের অবদান, সাংবিধানিক নৈতিকতা, স্বাধীনতা ও ন্যায়বিচারের আদর্শের ওপর তিনি বিশেষ আলোকপাত করেন।
অনুষ্ঠানের বিভিন্ন আলোচনাপর্বে সংবিধান রচনায় মহিলাদের অবদান এবং সমকালীন সমাজে সাংবিধানিক আদর্শের প্রাসঙ্গিকতা উঠে আসে। আইন বিভাগের সহকারী অধ্যাপক দীপশিখা ভট্টাচার্য মহিলা সদস্যদের অবদান তুলে ধরে লিঙ্গসমতা ও নারী অধিকারের প্রসারে তাঁদের ভূমিকার কথা উল্লেখ করেন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বি কে বেহেরা প্রান্তিক মানুষের অধিকার রক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সাংবিধানিক ও আইনি ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করেন। অন্যদিকে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষক পাপিয়া চক্রবর্তী মৌলিক অধিকার, বিশেষ করে চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে বক্তব্য রাখেন। গণতান্ত্রিক আলোচনায় তরুণ প্রজন্মকে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শেষপর্বে উপস্থিত শিক্ষক, গবেষক ও ছাত্রছাত্রীরা একযোগে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করেন। গবেষক অবন্তিকা রাউতের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ড. বি আর আম্বেদকর চেয়ারের গবেষক বিশাল দাস। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Way2barak, November 26 : Silchar Member of Parliament Parimal Suklabaidya on Thursday announced a proposal to establish a dedicated Constitution Museum at Assam University, Silchar, and assured financial assistance to translate the initiative into reality. The announcement was made during the celebration of Constitution Day, jointly organised by the Department of Political Science and the Dr. B. R. Ambedkar Chair at the Bipin Chandra Pal Seminar Hall of the University.
Addressing the gathering as the Chief Guest, Suklabaidya said the proposed museum would serve as an important centre for promoting constitutional education, awareness and understanding among students, researchers and the wider university community. Highlighting the significance of the Constitution in everyday life, he said it provides the legal and institutional framework for ensuring dignity, equality and justice for every citizen, irrespective of caste, religion or gender. He also emphasised that elected representatives are required to discharge their responsibilities within the constitutional framework.
Presiding over the programme, Assam University Vice-Chancellor Prof. Rajive Mohan Pant underscored the importance of constitutional values in maintaining national unity and social harmony. In his presidential address, he observed that the Constitution is not merely a legal document governing the machinery of the State but also a guiding framework for building a harmonious society founded on fraternity, mutual trust and institutional accountability.
Earlier, delivering the welcome address, Head of the Department of Political Science Prof. Debotosh Chakraborty traced the historical process of constitution-making, highlighting the contributions of leaders from Assam and the Barak Valley to the Constituent Assembly. He also spoke about the fundamental ideals of constitutional morality, liberty and justice.
The academic sessions featured discussions on several important dimensions of the Constitution. Assistant Professor Deepshikha Bhattacharjee of the Department of Law highlighted the significant yet often overlooked contributions of women members of the Constituent Assembly, particularly in advancing gender equality and women’s rights.
Dean of the School of Social Sciences Prof. B. K. Behera discussed the relevance of constitutional ideals in contemporary society, emphasising the role of legal mechanisms in addressing marginalisation and ensuring an inclusive social order. Research Scholar Papiya Chakraborty of the Department of Political Science spoke on fundamental rights, particularly freedom of thought and expression, and urged young citizens to participate actively in democratic discourse.
As part of the observance, all participants joined in a collective reading of the Preamble to the Constitution, reaffirming their commitment to its foundational principles and values. The programme was compered by Research Scholar Avantika Rauth, while Bishal Das, Research Scholar of the Dr. B. R. Ambedkar Chair, delivered the vote of thanks. The event concluded with the collective rendition of the National Anthem.



