Barak UpdatesAnalytics

আগরতলাতে উত্তর পূর্ব ভারত যোগাসন প্রতিযোগিতা, শিলচর যোগ নিকেতনের ব্যবস্থাপনায় ৪০০ প্রতিযোগীর অংশগ্রহণ

ওয়ে টু বরাক, ২৫ নভেম্বর : ত্রিপুরার রাজধানী আগরতলাতে গত ২২ নভেম্বর, রবিবার শিলচর যোগ নিকেতন-এর ব্যবস্থাপনায় নজরুল কলাক্ষেত্র-তে নর্থ ইস্ট ইন্ডিয়া যোগাসন স্পোর্টস কম্পিটিশন ২০২৬ অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল বরাক উপত্যকা সম্মিলিত যোগ মঞ্চ, কদমতলা যোগ সংঘ এবং লায়ন্স ক্লাব কৈলাসহর ডিস্ট্রিক্ট ৩২২জি। নজরুল কলাক্ষেত্রে সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা ত্রিপুরা মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিভাস দেব, বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন ভিয়েতনামের যোগ শিক্ষক তথা যোগ প্রচারক আচার্য্য ড. শিবম মিশ্র সহ সংস্থার সভাপতি আইনজীবী শেখর পাল চৌধুরী, সম্পাদক পিংকু রঞ্জন পাল, গুয়াহাটির ঈশান যোগ রিসার্চ ফাউন্ডেশন-এর ডিরেক্টর ড. হীরেন সরকার, আগরতলার বিশিষ্ট সমাজসেবী তথা ক্রীড়া প্রেমী সীতেশ ভট্টাচার্য, বরাক উপত্যকা সম্মিলিত যোগ মঞ্চের সম্পাদক সঞ্জীব দাস, কৈলাশহর থেকে লায়ন প্রণব পাল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি সুজয় নাথ, সহ সম্পাদক সঞ্জু নাথ, সদস্য মিথিলেশ পাল, অসীম দেব।

আমন্ত্রিত অতিথিদের দ্বারা প্রদীপ প্রজ্জ্বলনের পর স্বাগত ভাষণ দেন সম্পাদক পিংকু রঞ্জন পাল। সমবেতভাবে যোগ প্রদর্শন করে শিলচর যোগ নিকেতনের ছাত্রছাত্রীরা। উদ্বোধনী নৃত্য পরিবেশন করে শ্রীভূমি নূপুর নৃত্যালয়ের ছাত্রী তানসা দত্ত। অনুষ্ঠানে আর্টিস্টিক যোগা ডান্স করে যোগ নিকেতনের ছাত্রী অত্যুত্তমা নাথ, একক নৃত্য পরিবেশন করে গায়েত্রী দত্ত।

উওর পূর্বাঞ্চল ভিত্তিক এই যোগাসন প্রতিযোগিতায় ৪০০র অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগীদের মধ্যে প্রচুর উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রতিযোগিতায় মুখ্য বিচারক ছিলেন বরাক উপত্যকা সম্মিলিত যোগ মঞ্চের সম্পাদক সঞ্জীব দাস। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন ড. হিরেন সরকার, সঞ্জু নাথ, শিবানী আচার্য, সুজয় নাথ, ভোলা সেন, পরমজিৎ চৌধুরী, চন্দন দেব, বাপন দেব, শিবুতুষ কংশ বণিক, বাপন নাথ, রূপা পাল, ভাস্বতী পাল, কৃষ্ণা দাস, শুভেন্দু পুরকায়স্থ, মিথিলেশ পাল।

এই প্রতিযোগিতায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কৈলাশহর লায়ন্স ক্লাব। প্রতিযোগিতায় আগত প্রত্যেক অতিথি, বিচারক ও যোগ শিক্ষকদেরকে সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পরিশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। পুরো যোগাসন প্রতিযোগিতা পরিচালনা করেন জাতীয় বিচারক সঞ্জু নাথ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিলচর যোগ নিকেতন এর সম্পাদক পিংকু রঞ্জন পাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker